একসঙ্গে সারা-জাহ্নবী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
বলিউডের উঠতি দুই অভিনেত্রী সারা আলী খান ও জাহ্নবী কাপুর। সমসাময়িক অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে তারা বেশ ভালো বন্ধু। এবার একটি প্রজেক্টে তাদের একসঙ্গে দেখা যাবে।
কিছুদিন আগেই ‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছিলেন সারা ও জাহ্নবী। সেই সময় ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন। শুক্রবার (১৯ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এর ঘোষণা দিয়েছেন তারা। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তাদের দু’জনের ছবি পোস্ট করে সারা লিখেছেন, ‘কফির চুমুক অনেক গরম ছিল। অবশেষে সহ-অভিনয়শিল্পী হিসেবে শুটিং করলাম। আমাদের দেখার জন্য অপেক্ষা করুন। পাশাপাশি কী ভাবছেন আমাদের জানান।’
করোনা মহামারির সময়ে সারা ও জাহ্নবীর মধ্যে বন্ধুত্ব আরো বেড়েছে। এমনকি একসঙ্গে মালদ্বীপ ভ্রমণেও গিয়েছিলেন তারা। সারার মতো একই ছবি পোস্ট করে জাহ্নবী কাপুর লিখেছেন, ‘রোমাঞ্চকর ভ্রমণ, কফি ডেট এবং এবার সহ-অভিনয়শিল্পী।’ এর নিচে সারা লিখেছেন, ‘একটা ফাটাফাটি কিছু হবে।’
এর আগে জাহ্নবীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে সারা বলেছেন, ‘আমরা পরস্পরের থেকে আলাদা, তবে নিজেদের নিয়ে স্বস্তিবোধ করি। আমরা দু’জন ঘনিষ্ঠ বন্ধু নয় এবং আমাদের অন্য বন্ধু আছে। কিন্তু গত দুই বছর ধরে আমাদের যোগযোগ বেশি হয়েছে। উঠতি অভিনয়শিল্পী যারা মাত্র কেরিয়ার শুরু করেছে করোনার কারণে দুই বছর হারিয়েছি, এই বিষয়টি আমাদের আরো কাছে নিয়ে এসেছে।’
সম্প্রতি জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’— এর শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়াও ‘বাওয়াল’ ও ‘মিলি’ সিনেমায় জাহ্নবীকে দেখা যাবে।
অন্যদিকে, সারার সর্বশেষ সিনেমা ‘আতরাঙ্গি রে’। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে থাকবেন ভিকি কৌশল। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় পর্দায় হাজির হবেন সারা। এছাড়া করন জোহরের দুই সিনেমায় দেখা যাবে তাকে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









